• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline :
​জৈনসার ইউনিয়ন জামায়াত সভাপতির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর মুগদা-মানিকনগরে এখনো বহাল তবিয়তে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ সাহেব আলী: হত্যা মামলা মাথায় নিয়েও চলছে সাম্রাজ্য পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে ২১ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ বিএনপি নেতা নাজমুলের বিরুদ্ধে চক্ষুসেবায় লায়ন্সের উদ্যোগ, নবাবগঞ্জে দিনব্যাপী সেবা কার্যক্রম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা ​সিরাজদিখানের ভবানীপুরে মাওলানা মনির পরিবারকে ঘিরে নানা প্রশ্ন, সুষ্ঠু তদন্তের প্রত্যাশা সচেতন মহলের BNP Leader Kalam Fayezi Meets Matsyajibi Dal Spokesperson Meghna Alam তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব সাংবাদিকদের সাংবিধানিক স্বীকৃতি ও সাপ্তাহিক দুই দিনের ছুটির দাবি ডিআরইউর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’?

​চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ ডেমরা বিএনপি নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি ডেমরা; / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":6,"square_fit":5},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

​নিজস্ব প্রতিবেদক, ডেমরা:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চাঁদা না দেওয়ায় মধ্য বক্সনগরের বাসিন্দা মো. স্বপন রাজ নামের এক ব্যবসায়ীকে তিনি বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাজী জয়নাল আবেদীন এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছেন। সম্প্রতি তিনি মধ্য বক্সনগরের বাসিন্দা মো. স্বপন রাজের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। স্বপন রাজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, জয়নাল আবেদীন ও তাঁর অনুসারী ক্যাডার বাহিনী তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে মারাত্মক লাঞ্ছিত করে। পরবর্তীতে প্রকাশ্যেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. স্বপন রাজ বলেন, “হাজী জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছেন। আমি ব্যবসা করে সততার সাথে চলি, তাই চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাঁর লোকজন নিয়ে আমার ওপর হামলা চালান এবং আমাকে ও আমার পরিবারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার ও আমার জীবনের নিরাপত্তা দাবি করছি।”

এলাকার সাধারণ জনগণ ও সচেতন নাগরিকেরা জানান, একজন রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় পুরো মধ্য বক্সনগর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এই চাঁদাবাজ ও সন্ত্রাসী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করে—এটাই এখন এলাকাবাসীর একমাত্র দাবি।

​উল্লেখ, স্থানীয় বিএনপির দায়িত্বশীল কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় দলটির কেন্দ্রীয় বা স্থানীয় উচ্চপর্যায়ের মতামত এই প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে যুক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *