• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline :
সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা ​সিরাজদিখানের ভবানীপুরে মাওলানা মনির পরিবারকে ঘিরে নানা প্রশ্ন, সুষ্ঠু তদন্তের প্রত্যাশা সচেতন মহলের BNP Leader Kalam Fayezi Meets Matsyajibi Dal Spokesperson Meghna Alam তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব সাংবাদিকদের সাংবিধানিক স্বীকৃতি ও সাপ্তাহিক দুই দিনের ছুটির দাবি ডিআরইউর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার ​চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ ডেমরা বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটিতে দুই বহুতল মার্কেট নির্মাণে নকশা প্রণয়নের কাজ শুরু

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা

CNN Times reported / ৫ Time View
Update : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,
দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা ক্যারেজ ডিপোর কর্মচারী সরদার ফারুক আহমেদ । তাঁর অবসর উপলক্ষে ৩১ অক্টোবর ২০২৬ তারিখে সহকর্মীদের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণায় অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে পরিণত হয়।
১৯৮৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ কর্মজীবনে সরদার ফারুক আহমেদ নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, কর্মক্ষেত্রে তাঁর অবদান ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা ক্যারেজ ডিপোর সিক লাইন ইনচার্জ মোঃ ফারুক রেজা। সঞ্চালনা করেন তেজগাঁও ওয়াগন ডিপোর ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্যারেজ ডিপোর হেড টিএক্সআর আব্দুল খালেক। এ ছাড়া ডিপোর বড় মিস্ত্রি ইয়াসিন আরাফাত, ক্যারেজ ফিটার আব্দুল কাদের লিটন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের ঢাকা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ ফরিদ মিয়া,সহ রেলওয়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরদার ফারুক আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সহকর্মীরা তাঁর কর্মজীবনের নানা স্মৃতি স্মরণ করেন এবং সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধিময় অবসর জীবন কামনা করেন।
বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন সরদার ফারুক আহমেদ। দীর্ঘদিনের কর্মস্থল ও সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *