• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline :
​জৈনসার ইউনিয়ন জামায়াত সভাপতির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর মুগদা-মানিকনগরে এখনো বহাল তবিয়তে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ সাহেব আলী: হত্যা মামলা মাথায় নিয়েও চলছে সাম্রাজ্য পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে ২১ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ বিএনপি নেতা নাজমুলের বিরুদ্ধে চক্ষুসেবায় লায়ন্সের উদ্যোগ, নবাবগঞ্জে দিনব্যাপী সেবা কার্যক্রম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা ​সিরাজদিখানের ভবানীপুরে মাওলানা মনির পরিবারকে ঘিরে নানা প্রশ্ন, সুষ্ঠু তদন্তের প্রত্যাশা সচেতন মহলের BNP Leader Kalam Fayezi Meets Matsyajibi Dal Spokesperson Meghna Alam তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব সাংবাদিকদের সাংবিধানিক স্বীকৃতি ও সাপ্তাহিক দুই দিনের ছুটির দাবি ডিআরইউর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’?

​জৈনসার ইউনিয়ন জামায়াত সভাপতির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

বিশেষ প্রতিনিধি; / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

​নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অবৈধ চিকিৎসা প্রদান ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মনির শেখকে ঘিরে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কী ধরনের সাংগঠনিক বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

​অনুসন্ধানে জানা গেছে, লৌহজং উপজেলার নওপাড়া বাজারে মাওলানা মনির শেখের সংশ্লিষ্টতায় পরিচালিত একটি ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি অনুমোদন নিয়ে অস্পষ্টতা রয়েছে এবং সেখানে কোনো স্বীকৃত ডেন্টাল বিশেষজ্ঞ নিয়মিত উপস্থিত থাকেন না। একজন চিকিৎসক সপ্তাহে মাত্র দুই দিন রোগী দেখলেও বাকি সময় মাওলানা মনির শেখ নিজেই রোগী দেখেন। প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা ও অনুমোদন ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্টরা এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

​এদিকে, তার নামে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ চাল বিতরণের একটি ডিলারশিপ বা লাইসেন্স থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। এ কর্মসূচির চাল বিতরণে স্বচ্ছতা এবং সুবিধাভোগীদের কার্ড ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য কর্মকর্তা এনি রহমান ডিলারশিপের তালিকা প্রকাশ করতে এবং গণমাধ্যমের সাথে কথা বলতে অনীহা প্রকাশ করেন। স্থানীয়দের ধারণা, চাল সঠিকভাবে বণ্টন না হওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশও থাকতে পারে।

​এ ছাড়া, ইতিপূর্বে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল। লোকলজ্জা ও মানসম্মানের ভয়ে ভুক্তভোগী ওই নারী কোনো লিখিত অভিযোগ বা আইনি পদক্ষেপ নেননি বলে জানা গেছে। তবে তার দাবি, অভিযুক্ত ব্যক্তি একই ধরনের অনৈতিক কাজ আরও একাধিক নারীর সাথেও করেছেন।

​স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্বশীল পদে থেকে তিনি কীভাবে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং সংগঠনই বা তার বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে? এ ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ভূমিকা নিয়েও এলাকায় নানা গুঞ্জন রয়েছে। যদিও শীর্ষ নেতাদের প্রত্যক্ষ মদদে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে—এমন অভিযোগের পক্ষে এখনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে বিষয়টি গণমাধ্যমের নজরদারিতে রয়েছে।

​এলাকাবাসীর জোর দাবি, উক্ত ডেন্টাল কেয়ারের লাইসেন্স ও চিকিৎসাসেবার বৈধতা, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম এবং তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগগুলো প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

​(চলবে… বিস্তারিত আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *