• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline :
​জৈনসার ইউনিয়ন জামায়াত সভাপতির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর মুগদা-মানিকনগরে এখনো বহাল তবিয়তে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ সাহেব আলী: হত্যা মামলা মাথায় নিয়েও চলছে সাম্রাজ্য পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে ২১ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ বিএনপি নেতা নাজমুলের বিরুদ্ধে চক্ষুসেবায় লায়ন্সের উদ্যোগ, নবাবগঞ্জে দিনব্যাপী সেবা কার্যক্রম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা ​সিরাজদিখানের ভবানীপুরে মাওলানা মনির পরিবারকে ঘিরে নানা প্রশ্ন, সুষ্ঠু তদন্তের প্রত্যাশা সচেতন মহলের BNP Leader Kalam Fayezi Meets Matsyajibi Dal Spokesperson Meghna Alam তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব সাংবাদিকদের সাংবিধানিক স্বীকৃতি ও সাপ্তাহিক দুই দিনের ছুটির দাবি ডিআরইউর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’?

নলছিটিতে ১৬ দিনব্যাপী হাম,রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নলছিটিতে ১৬ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
খান বশির
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটি উপজেলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. জিয়া উদ্দিন হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কয়েকটি এলাকাকে ইতোমধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত এই টিকাদান কর্মসূচি চালু হওয়ায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি আসবে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নলছিটি উপজেলায় টানা ১৬ দিনব্যাপী এই কর্মসূচি চলবে। প্রথম দিনে ১ হাজার ২৫৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো কর্মসূচির আওতায় মোট ২১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকার আওতায় আনা হয়েছে। পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও এ কর্মসূচির আওতায় অতিরিক্ত একটি ডোজ প্রদান করা হবে। তবে অসুস্থ বা হামে আক্রান্ত শিশুদের এই টিকা দেওয়া হবে না।
কর্মসূচির প্রথম দিনেই বিপুল সংখ্যক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। সন্তানদের টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রম চালু রাখা এবং উপজেলা পর্যায়ে সব ধরনের টিকা সহজলভ্য করার দাবি জানান অভিভাবকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন এবং নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *