বরিশালে জ্বালানি সংকট, অকটেন না পেয়ে বিপাকে বাইকাররা
Reporter Name
/ ৩০
Time View
Update :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Share
খান বশির
বরিশাল বিভাগজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অধিকাংশ পেট্রোল পাম্পে মিলছে না অকটেন, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে অকটেনের সরবরাহ কমে গেছে, ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে পারছে না বিক্রেতারা।
কিছু পাম্পে সীমিত পরিমাণে অকটেন থাকলেও তা পর্যাপ্ত নয়। অনেক পাম্পে মাত্র ১০০ টাকার অকটেন দেওয়া হচ্ছে, যা বাইকারদের জন্য অত্যন্ত অপ্রতুল। বিশেষ করে নতুন মডেলের এফআই (ফুয়েল ইনজেকশন) ইঞ্জিন চালিত মোটরসাইকেলগুলো অকটেনের ওপর নির্ভরশীল হওয়ায় চালকরা বেশি বিপাকে পড়েছেন।
বাইকারদের অভিযোগ, হঠাৎ করেই এই সংকট সৃষ্টি হওয়ায় তারা দৈনন্দিন কাজে বের হতে পারছেন না। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত দামে অকটেন কিনছেন, আবার কেউ দূরের পাম্পে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এতে সময় ও অর্থ,দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সাধারণ মানুষ ও বাইকাররা দ্রুত জ্বালানি সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় এই সংকট জনজীবনে আরও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সবাই