• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline :
​জৈনসার ইউনিয়ন জামায়াত সভাপতির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর মুগদা-মানিকনগরে এখনো বহাল তবিয়তে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ সাহেব আলী: হত্যা মামলা মাথায় নিয়েও চলছে সাম্রাজ্য পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে ২১ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ বিএনপি নেতা নাজমুলের বিরুদ্ধে চক্ষুসেবায় লায়ন্সের উদ্যোগ, নবাবগঞ্জে দিনব্যাপী সেবা কার্যক্রম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা ​সিরাজদিখানের ভবানীপুরে মাওলানা মনির পরিবারকে ঘিরে নানা প্রশ্ন, সুষ্ঠু তদন্তের প্রত্যাশা সচেতন মহলের BNP Leader Kalam Fayezi Meets Matsyajibi Dal Spokesperson Meghna Alam তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব সাংবাদিকদের সাংবিধানিক স্বীকৃতি ও সাপ্তাহিক দুই দিনের ছুটির দাবি ডিআরইউর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’?

জয়লাভের পর সাধারণ মানুষের মাঝে এমপি ইসরাত সুলতানা এলেন ভুট্টো

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

খাণ বশির
জাতীয় নির্বাচনে জয়লাভের পর নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য ইসরাত সুলতানা এলেন ভুট্টো। বিজয়ের পরপরই তিনি এলাকাবাসীর সঙ্গে দেখা করে তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে এমপি ইসরাত সুলতানা বলেন, এই বিজয় আমার একার নয়, এটি এলাকার প্রতিটি মানুষের বিজয়। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।, তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় জনগণও তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
এমপি ইসরাত সুলতানা মনোযোগ দিয়ে সব কথা শোনেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তার এই উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয়রা আশা করছেন, নতুন এই নেতৃত্ব তাদের এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *